বিজেপি ও বামেদের জোটকে উৎখাত করতে মানুষের আশীর্বাদ চাইলেন দিলীপ যাদব
দি নিউজ লায়নঃ ভোট প্রচার এবং জনসংযোগ বাড়াতে শুক্রবার সদলবলে হুগলির পুড়শুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদব দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার চালান। তিনি হুগলি জেলার সভাপতি থাকায় অতিরিক্ত সুবিধা পেলেন পুড়শুড়া এলাকায়। কারণ তিনি দলীয় কাজের জন্য বেশিরভাগ সময় আরামবাগ, গোঘাট, খানাকুল, পুড়শুড়া এলাকায় সংগঠনের কাজের জন্য সময় দিতেন।
ফলে পুড়শুড়া এলাকার বেশিরভাগ জায়গা বা কর্মী-সমর্থক তার পরিচিত।তাই শুক্রবার সবাইকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে বেরোলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি তথা পুড়শুড়া বিধানসভার তৃণমূল এর প্রার্থী দিলীপ যাদব। এদিন তিনি পুড়শুড়া বাজারে প্রচার চালানোর পাশাপাশি বাজারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ান।
এমনকি মুখ্যমন্ত্রীর গত দশ বছরের উন্নয়নের খতিয়ান তিনি তুলে ধরেন।সেইসঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।এছাড়াও শিশুদের আদর করেন।তিনি তার বিধানসভা এলাকার মানুষের কাছে আবেদন করে বলেন বিজেপিও বামেদের জোট কে এই এলাকা থেকে উৎখাত করার জন্য আপনার আমাকে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।

Post a Comment